ওসমানীনগরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের ৩৬ নেতাকর্মীর বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রতিহিংসা হিসেবে দায়ের করা একটি নাশকতা মামলায় নির্দোষ ঘোষণা করে খালাস দিয়েছে আদালত।
মঙ্গলবার সিলেট দায়রা জজ আদালত এ রায় প্রদান করেন, যেখানে মামলার যাবতীয় অভিযোগ প্রমাণের অভাবে খারিজ করা হয়।মামলা থেকে অব্যাহতি পাওয়া ওসমানীনগর প্রেসক্লাবের সভাপতি শরীফ আহমেদ চৌধুরী মামলাটিকে পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছেন। তিনি বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার বিরোধী দলের নেতাকর্মীদের ওপর বিভিন্নভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি চালাতো। কিছু স্বার্থান্বেষী নামধারী সাংবাদিকও এই মামলায় ইন্ধন জুগিয়েছিল। তারা আসামিদের নাশকতাকারী হিসেবে ব্যাপক প্রচার চালিয়ে সাধারণ মানুষের মধ্যে ভুল ধারণা তৈরি করতে সহায়তা করেছিল।
২০১৮ সালে দায়ের করা এই মামলায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা ছিলেন। মামলায় জড়ানো ব্যক্তিরা অনেক দিন ধরে হয়রানির শিকার হয়েছেন। আদালতের রায় শোনার পর নেতাকর্মীরা ন্যায়বিচারের প্রতীক হিসেবে এটিকে দেখছেন এবং আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
আজকের সিলেট/ডি/এপি
ওসমানীনগর প্রতিনিধি 








