সিলেটে অর্ধগলিত লা.শের পরিচয় জানতে চায় পুলিশ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৭:১১ AM

সিলেটে অর্ধগলিত লা.শের পরিচয় জানতে চায় পুলিশ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৯/১০/২০২৪ ০৪:৫৫:৩৭ AM

সিলেটে অর্ধগলিত লা.শের পরিচয় জানতে চায় পুলিশ


সিলেটে সুরমা নদীর তীর থেকে অর্ধগলিত মধ্য বয়সী একটি লাশের পরিচয় জানতে চায় পুলিশ। সোমবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে নগরীর আলমপুরস্থ সিলেট রেঞ্জ ডিআইজি অফিসের পেছনে সুরমা নদীর তীর সংলগ্ন পানি থেকে আনুমানিক ৪০ বছর বয়সী ওই পুরুষের লাশ উদ্ধার করা হয়।

মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন এসএমপির মোগলাবাজার থানার রেজাউল হক ভূইয়া। তিনি জানান- লাশটি বর্তমানে সিলেট এমএজি ওসমানী হাসপাতালের মর্গে রয়েছে।

জানা যায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সোমবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে নগরীর আলমপুরস্থ সিলেট রেঞ্জ ডিআইজি অফিসের পেছনে সুরমা নদীর তীর সংলগ্ন পানি থেকে আনুমানিক ৪০ বছর বয়সী সনাতন ধর্মালম্বী এক পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। মৃতদেহটি লম্বায় আনুমানিক ৫ ফুট ২ ইঞ্চি। তার তালুতে চুল নেই। তবে মাথার পেছনে অল্প চুল ও গালে অল্প দাড়ি রয়েছে। গলায় কালো রংয়ের মালা সদৃশ্য বস্তু রয়েছে। পরনে হাফ চেক শার্ট ও সাদা পায়জামা ছিলো।

মৃতদেহটির পরিচয় বা তার আত্মীয়ের সন্ধান পেলে মোগলাবাজার থানার ডিউটি অফিসার (মোবাইল-০১৩২০০৬৭৭১৯) অথবা এসআই রেজাউল হক ভূইয়া (মোবাইল-০১৭২৭৩৯৭৬২১) এর সাথে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর