দক্ষিণ সুরমা মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ফখরুল ইসলাম সায়েস্তা ও ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক উল্লাসকে পৃথক অভিযানে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
সোমবার পৃথক স্থানে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হায়েছে।
র্যাব-৯ জানায়, মহানগরে বিভিন্ন ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি, সিলেট এর একটি দল রবিবার মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম সায়েস্তাক (৫০) মোগলাবাজার ইউনিয়ন অফিসে অভিযান চালিয়ে গ্রেফতার করে। তার বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় একটি নাশকতার মামলা (এফআইআর নং-০৫/১৩৮) রয়েছে, যাতে গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে।
এরপর, দুপুর ২টা ৩০ মিনিটের দিকে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানাধীন পুরান ব্রীজ এলাকায় অপর একটি অভিযানে নাশকতার মামলার (এফআইআর নং-৩২/৪৩১) আসামি সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক উজ্জল (৩০) গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের দক্ষিণ সুরমা ও কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-৯ জানায়, অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
আজকের সিলেট/ডি/এপি









