গোলাপগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ আটক ২
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৬:১৮ AM

গোলাপগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ আটক ২

গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৮/১০/২০২৪ ০৩:১৭:৩৮ AM

গোলাপগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ আটক ২


গোলাপগঞ্জ উপজেলা থেকে বিপুল পরিমান ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। আটককৃতরা হলেন, সিলেটের জকিগঞ্জ থানার পিরেরচর এলাকার মৃত ইলিয়াছ আলীর ছেলে মাখন মিয়া (৪৫) এবং সিলেটের জকিগঞ্জ থানার গুটারগ্রাম এলাকার মৃত মোতাহের আলীর সাবুল আহমদ (৪০)।

সোমবার সকালে সিলেটের গোলাপগঞ্জ থানাধীন দাড়ী পাতন চত্বর নামক এলাকায় অভিযান পরিচালনা করে এসব মাদক জব্দ করা হয়।

সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার মধ্যমে গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর