ওসমানীনগরে ৬৭ বস্তা ভারতীয় চিনি উদ্ধার, আটক ১
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:১৬ AM

ওসমানীনগরে ৬৭ বস্তা ভারতীয় চিনি উদ্ধার, আটক ১

ওসমানীনগর প্রতিনিধি

প্রকাশিত: ২৪/১০/২০২৪ ০৬:৩৭:৪৭ AM

ওসমানীনগরে ৬৭ বস্তা ভারতীয় চিনি উদ্ধার, আটক ১


ওসমানীনগরে অভিযান চালিয়ে ৬৭ বস্তা ভারতীয় চিনিসহ একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি গোলাপগঞ্জ উপজেলার খর্দ্দাপাড়া গ্রামের মৃত আব্দুল শহিদের ছেলে শামিম আহমদ।

বৃহস্পতিবার দুপুরে ওসমানীনগর থানায় এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে গ্রাম তলা (দাশপাড়া) এলাকার হালিমা ম্যানশনে শামিম আহমদের ভাড়া করা গুদামে অভিযান চালিয়ে এসব অবৈধ চিনি উদ্ধার করা হয়। অভিযানের সময় আরও কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলেও শামিমকে আটক করা হয়। উদ্ধারকৃত চিনির ওজন প্রায় ৩ হাজার ২১৬ কেজি, যার বাজারমূল্য আনুমানিক ৩ লাখ ৩৫ হাজার টাকা।

পুলিশ আরও জানায়, সম্প্রতি ভারতীয় চিনি চোরাচালানের জন্য সিলেট-ঢাকা মহাসড়ক একটি গুরুত্বপূর্ণ রুট হয়ে উঠেছে। এর আগেও চোরাচালানকৃত চিনি উদ্ধার এবং সংশ্লিষ্ট কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোনায়েম মিয়া জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃত ব্যক্তিকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে। চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর