বালাগঞ্জে গ্রীন এন্ড ক্লিনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:১৭ AM

বালাগঞ্জে গ্রীন এন্ড ক্লিনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বালাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৪/১০/২০২৪ ০৫:৩৮:২৫ AM

বালাগঞ্জে গ্রীন এন্ড ক্লিনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন


পরিবেশের টেকসই উন্নয়নের লক্ষ্যে গ্রীন এন্ড ক্লিন বালাগঞ্জের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করা হয়েছে। বৃহস্পতিবার ইসলামিয়া মোহাম্মদিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে মাদ্রাসার অধ্যক্ষ, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশ নেন।

অনুষ্ঠানে মাদ্রাসার অধ্যক্ষসহ প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এছাড়াও, গ্রিন এন্ড ক্লিন বালাগঞ্জের উপদেষ্টা আবুল কাশেম আফিক, অর্থ-সম্পাদক গোলাম কিবরিয়া, সংগঠনের অন্যতম সদস্য নাসিম আহমদ সুহাগ প্রমুখ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ শুধু পরিবেশকে সবুজ ও পরিচ্ছন্ন রাখতে সাহায্য করে না, বরং নতুন প্রজন্মের মধ্যে প্রকৃতির প্রতি দায়িত্ববোধ গড়ে তোলে। গ্রিন এন্ড ক্লিন বালাগঞ্জ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও এ ধরনের কর্মসূচি পর্যায়ক্রমে চালিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছে, যাতে সমাজের সকল স্তরে পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরা যায়।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর