লালদীঘির পাড় হকার মার্কেট পরিদর্শনে জেলা প্রশাসক, সমস্যা সমাধানের আশ্বাস
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ PM

লালদীঘির পাড় হকার মার্কেট পরিদর্শনে জেলা প্রশাসক, সমস্যা সমাধানের আশ্বাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮/০৯/২০২৬ ০৮:৪০:৩২ PM

লালদীঘির পাড় হকার মার্কেট পরিদর্শনে জেলা প্রশাসক, সমস্যা সমাধানের আশ্বাস


সিলেট নগরীর লালদীঘির পাড় হকার মার্কেটের ব্যবসায়ীদের নানা সমস্যা ও দুর্দশার কথা শুনেছেন সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন। এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি।

পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, হকারদের দুর্দশা কীভাবে লাঘব করা যায়, সে বিষয়ে সিলেট সিটি কর্পোরেশনের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে হকারদের চলাচলের রাস্তা ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়েও ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

হকার মার্কেটের দোকানগুলোকে আরও সুশৃঙ্খল ও নিরাপদ করার উদ্যোগের কথাও জানান জেলা প্রশাসক। এ জন্য অ্যাঙ্গেল দিয়ে শেড নির্মাণের ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। এতে হকারদের ব্যবসা পরিচালনা সহজ হওয়ার পাশাপাশি ক্রেতাদের জন্যও পরিবেশ আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ হবে বলে আশা করা হচ্ছে।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ রানা, মহানগর বিএনপির সভাপতি মোহাম্মদ নাসিম হোসেন, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক আব্দুল আহাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম, মহানগর হকার দলের সভাপতি খোকন ইসলাম এবং সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া।

এ ছাড়া উপস্থিত ছিলেন একরাম, মো. গেদু, মো. কিতাব আলী, মো. সোহেল, মো. হাশিম হোসেন, মুন্না মিয়া, দিপু, ইমন, মাফার উদ্দিন, ইকবালসহ সর্বস্তরের হকার ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ও সদস্যরা।

জেলা প্রশাসকের পরিদর্শন ও সমস্যাগুলো সমাধানের আশ্বাসকে স্বাগত জানিয়েছেন হকাররা। তারা দ্রুত সমস্যাগুলোর বাস্তবসম্মত সমাধান এবং শেড নির্মাণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর