মাধবপুরে ৫০ কেজি গাঁজাসহ তিনজন আটক
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ PM

মাধবপুরে ৫০ কেজি গাঁজাসহ তিনজন আটক

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৯/২০২৬ ০৫:৩৫:৫৭ PM

মাধবপুরে ৫০ কেজি গাঁজাসহ তিনজন আটক


হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় তাদের হেফাজত থেকে ৫০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।

শুক্রবার এসআরবির গণমাধ্যম শাখা জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে মাধবপুরস্থ সুরমা চা বাগানের চায়ের কুঁড়ি চত্বরে অভিযান চালানো হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মাদক ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন হবিগঞ্জের বাহুবল থানার রশিদপুর এলাকার মৃত পাকলু কলের ছেলে রাজু কল (৩২), মৃত লক্ষণ কর্মকারের ছেলে লিটন কর্মকার (৩৫) এবং মন্টু তাতীর ছেলে হৃদয় তাতী (২৫)।

এসআরবির গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর