আজমানে কুমিল্লা ২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এমপিকে সংবর্ধনা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ AM

হোমনা প্রবাসীদের পক্ষ থেকে এই সংবর্ধনা দেওয়া হয়

আজমানে কুমিল্লা ২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এমপিকে সংবর্ধনা

আমিনুল হক খোকন

প্রকাশিত: ২০/০৯/২০২৬ ১০:৫৫:০৩ PM

আজমানে কুমিল্লা ২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এমপিকে সংবর্ধনা

ছবিঃ আজকের সিলেট


আমিরাতে হোমনা উপজেলা প্রবাসীদের পক্ষ থেকে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে আগমন এবং শিক্ষা মন্ত্রনালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁকে এই গণসংবর্ধনা দেওয়া হয়।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) আজমানের একটি রেস্তোরাঁয় এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজমানের বিশিষ্ট ব্যবসায়ী আল আমিনের পরিচালনায় এবং দুবাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী আলী আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এমপি বলেন, "বাংলাদেশী প্রবাসীদের সকল সমস্যা সমাধানে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। অনেক সমস্যা রয়েছে যা সরকার-পর্যায়ে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। আমি দেশে ফিরে আমিরাত প্রবাসীদের সকল সমস্যা নিয়ে দ্রুত প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে আলোচনা করে কার্যকর সমাধানের চেষ্টা করব।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি মহোদ্বয়ের সহধর্মিনী মোছাম্মদ পারভীন হাসিনা, দুবাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মাইন উদ্দিন, মিসেস মাইন উদ্দিন, মোশাররফ হোসেন ফারুক সিআইপি, আজমানের বিশিষ্ট ব্যবসায়ী আবদুল আউয়াল, হারুনুর রশিদ, মনির হোসেন, নরুল ইসলাম, মিজানুর রহমান, রহমতুল্লাহ, হাসেম প্রমুখও।

এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা বিএনপির কার্যকরী কমিটির নির্বাহী সদস্য মাসুদ সরকার, মেঘনা প্রবাসী ঐক্য পরিষদের প্রধান উপদেষ্ঠা শিকদার মোহাম্মদ সাফায়েত উল্লাহ, সভাপতি মোহাম্মদ রনি, সাধারণ সম্পাদক মোহাম্মদ কাজল, সাংগঠনিক সম্পাদক মোঃ মোখলেছ, মোহাম্মদ সেলিম, মোঃ মাইনুদ্দিন ও আবুল কালাম আজাদ ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আজমানের বিশিষ্ট ব্যবসায়ী , অলি আহমদ, আবুল হোসেন,  আলী আশরাফ, রহমত উল্লাহ, আবুল কালাম, সালাহউদ্দিন, নাসির হানিফ, কালাম ইব্রাহিম, শাহ আলী ,আল আমিন রানা, জাহাঙ্গীর সোহাগ ও কাউছার আহমদ জাকির হাবিব আমিরাতের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং হোমনা-তিতাস উপজেলার প্রবাসীরা।

UAE

সিলেটজুড়ে


মহানগর