বালাগঞ্জে পূজামণ্ডপে প্রতিমা ভাঙচুর, যুবক গ্রেপ্তার
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ PM

বালাগঞ্জে পূজামণ্ডপে প্রতিমা ভাঙচুর, যুবক গ্রেপ্তার

বালাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০/০৯/২০২৬ ০৮:২২:৪৯ PM

বালাগঞ্জে পূজামণ্ডপে প্রতিমা ভাঙচুর, যুবক গ্রেপ্তার


সিলেটের বালাগঞ্জে দুর্গাপূজার একটি মণ্ডপে ঢুকে বটি দিয়ে প্রতিমা ভাঙচুরের অভিযোগে সাইদুজ্জামান শিমুল (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে উপজেলার সদর ইউনিয়নের বালাগঞ্জ পশ্চিম বাজার নবীনগর সার্বজনীন পূজামণ্ডপে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার শিমুল বালাগঞ্জ উপজেলার বাসিন্দা।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুদীপ পাল জানান, শিমুল মণ্ডপে প্রবেশ করে বটি দিয়ে দুর্গা, লক্ষ্মী, সরস্বতী ও কার্তিকের প্রতিমার বিভিন্ন অংশে কোপ দেন। পরে বিষয়টি জানতে পেরে মন্দির কমিটির সদস্যরা সেখানে গিয়ে পুলিশকে খবর দেন।

বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল লতিফ তরফদার বলেন, ঘটনার পর শিমুলকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বটি দা উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।

ওসি জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত ও প্রতিমা ভাঙচুরের অভিযোগে শিমুলের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রোববার তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মন্দির কমিটির সভাপতি লাল মোহন দাস নান্টু বাদী হয়ে মামলাটি করেছেন বলে জানান ওসি।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর