সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিকে সিউক চেয়ারম্যানের অভিনন্দন
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ PM

সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিকে সিউক চেয়ারম্যানের অভিনন্দন

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২০/০৯/২০২৬ ০৭:৪৭:৩১ PM

সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিকে সিউক চেয়ারম্যানের অভিনন্দন


বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা ও মহানগর শাখার নতুন আংশিক কমিটি গঠন করায় নবগঠিত দুটি কমিটির সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী।

এক অভিনন্দন বার্তায় সিউক চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী আশা প্রকাশ করে বলেন, "নবগঠিত এই তরুণ নেতৃত্ব সিলেটের সার্বিক উন্নয়ন, পারস্পরিক সৌহার্দ্য ও রাজনীতির সুস্থ ধারা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একটি সমৃদ্ধ ও সম্ভাবনাময় সিলেট গড়ে তুলতে নতুন নেতৃত্বের সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।"

তিনি আরও বলেন, যুবসমাজের শক্তি ও উদ্দীপনাকে কাজে লাগিয়ে নতুন কমিটি সিলেটের উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক শান্তি ও শৃঙ্খলা রক্ষায় অগ্রণী ভূমিকা রাখবে। তিনি নবগঠিত কমিটির সর্বাঙ্গীন সাফল্য ও শুভকামনা জানান।

আজকের সিলেট/এপি/বিজ্ঞপ্তি

সিলেটজুড়ে


মহানগর