মৌলভীবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ মামলায় জরিমানা ১১ হাজার ৫০০ টাকা
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ PM

মৌলভীবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ মামলায় জরিমানা ১১ হাজার ৫০০ টাকা

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৯/২০২৬ ০৭:২৩:২৬ PM

মৌলভীবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ মামলায় জরিমানা ১১ হাজার ৫০০ টাকা


অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি এবং সড়ক দখল করে জনসাধারণের চলাচলে বাধা দেওয়ার অভিযোগে মৌলভীবাজারে তিনটি মামলা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসব মামলায় মোট ১১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার নগরীর কোর্ট রোড ও শমসেরনগর রোড এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

জেলা প্রশাসন সূত্র জানায়, কোর্ট রোডে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রয়ের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় একটি মামলা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহফুজুল হক অমি ওই মামলায় ৩ হাজার টাকা জরিমানা আদায় করেন।

একই এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের অভিযোগে একই আইনের ৫৩ ধারায় আরেকটি মামলা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফ্রাহিম ইকবাল চৌধুরী এ মামলায় ৮ হাজার টাকা জরিমানা আদায় করেন।

অন্যদিকে, শমসেরনগর রোডে দোকানের মালামাল সড়কের ওপর রেখে মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং যানজটের পরিস্থিতি তৈরির দায়ে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ১০৯ ধারায় একটি মামলা করা হয়। এতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহফুজুল হক অমি ৫০০ টাকা জরিমানা আদায় করেন।

অভিযানের সময় ব্যবসায়ীদের খাবার প্রস্তুত ও পরিবেশনের ক্ষেত্রে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং সড়ক ও চলাচলের পথ দখলমুক্ত রাখার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহফুজুল হক অমি জানান, জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ, জনস্বাস্থ্য সুরক্ষা ও নগরীর সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান এবং আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর