ফিফা আসিয়ান কাপের ট্রফি উন্মোচন, ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের শুরু
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ AM

ফিফা আসিয়ান কাপের ট্রফি উন্মোচন, ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের শুরু

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১২/০৯/২০২৬ ০৯:২০:২৮ AM

ফিফা আসিয়ান কাপের ট্রফি উন্মোচন, ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের শুরু


দক্ষিণ-পূর্ব এশিয়ার ফুটবলে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে ফিফা আসিয়ান কাপের মাধ্যমে। প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া ২০২৬ সালের এই টুর্নামেন্ট সামনে রেখে ইন্দোনেশিয়ার জাকার্তায় ‘ইন্দোনেশিয়া স্পোর্টস সামিট’-এ প্রতিযোগিতাটির উদ্বোধনী ট্রফি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে।

টুর্নামেন্টকে ঘিরে পুরো অঞ্চল যখন প্রস্তুতি নিচ্ছে, তখন ট্রফি উন্মোচনের মধ্য দিয়ে ফিফা আসিয়ান কাপের যাত্রার আনুষ্ঠানিকতা আরও এক ধাপ এগোল।

ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় এই আসরে বাংলাদেশের ম্যাচ সূচিও চূড়ান্ত হয়েছে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর।

আগামী ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকেল ৩টায় মাঠে নামবে হামজা বাহিনী। এর তিন দিন পর ২৮ সেপ্টেম্বর একই সময়ে সিঙ্গাপুরের মুখোমুখি হবে লাল-সবুজের দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায় স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। বাংলাদেশের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে

বাংলাদেশের ম্যাচ সূচি

২৫ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম মালয়েশিয়া — বিকেল ৩টা

২৮ সেপ্টেম্বর: সিঙ্গাপুর বনাম বাংলাদেশ — বিকেল ৩টা

১ অক্টোবর: ইন্দোনেশিয়া বনাম বাংলাদেশ — সন্ধ্যা ৬টা ৩০ মিনিট

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর