মাধবপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১, মারা গেছে প্রায় ৫০০ হাঁস
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ PM

মাধবপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১, মারা গেছে প্রায় ৫০০ হাঁস

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১২/০৯/২০২৬ ০৯:৪০:২০ AM

মাধবপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১, মারা গেছে প্রায় ৫০০ হাঁস


হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে এনা পরিবহনের বাস ও হাঁসবোঝাই একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপের এক হেলপার নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। একই ঘটনায় পিকআপে থাকা প্রায় ৫০০ হাঁসও মারা গেছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার রতনপুর এলাকায় ম্যাটাডোর কোম্পানির দক্ষিণ-পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলপারের বয়স ৩২ বছর হলেও তার নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরুল সাহেদ জানান, সিলেটগামী এনা পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকামুখী হাঁসবোঝাই পিকআপটির সংঘর্ষ হয়। এতে পিকআপের হেলপার ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনায় আহত প্রায় ১০ জনকে হবিগঞ্জ ও মাধবপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর