বলরাম জীউর আখড়ার ত্রিবার্ষিক সভা, নতুন কমিটিতে সভাপতি গোপিকা শ্যাম
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ AM

বলরাম জীউর আখড়ার ত্রিবার্ষিক সভা, নতুন কমিটিতে সভাপতি গোপিকা শ্যাম

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২/০৯/২০২৬ ১০:৫৬:১৩ AM

বলরাম জীউর আখড়ার ত্রিবার্ষিক সভা, নতুন কমিটিতে সভাপতি গোপিকা শ্যাম


সিলেটের মিরাবাজারস্থ শ্রী শ্রী বলরাম জীউর আখড়ার ত্রিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় আখড়া নাক মন্দিরে এ সভা অনুষ্ঠিত হয়।

পরিচালনা কমিটির সভাপতি শ্রী গোপিকা শ্যাম পুরকায়স্থের সভাপতিত্বে এবং সদস্য সত্যপ্রিয় দাস শিবুর সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাষ্টি শ্রী সুদীপ সেন বাপ্পু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শ্রী বিজয় বিশ্বাস, পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক শ্রী দিপক দাস এবং পরিচালনা কমিটির উপদেষ্টা মন্ডলি।

শ্রীশ্র গীতা পাঠের মধ্য দিয়ে সাধারণ সভার কার্যক্রম শুরু হয়। পবিত্র গীতা থেকে পাঠ করেন শ্রী মোহন লাল ঘোষ। পরে সাধারণ সম্পাদক শ্রী শ্যামল চন্দ্র দে স্বাগত বক্তব্য দেন। এরপর সম্পাদকীয় প্রতিবেদন উপস্থাপন করেন তপন চৌধুরী এবং অর্থ প্রতিবেদন পাঠ করেন সৌমিত্র চৌধুরী শ্যামলু।

দুই প্রতিবেদন নিয়ে অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন শ্রী বিনীত কুমার চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল, এডভোকেট প্রশান্ত পাল, এডভোকেট অশোক পুরকায়স্থ, শ্রী সুদীপ চৌধুরী মান্না, শ্রী গীতেশ দেব, শ্রী গোপেন্দ্র চক্রবর্তী এবং মহালয়া উদযাপন পরিষদের সভাপতি শ্রী ডি জি রুমু প্রমুখ।

আলোচনা শেষে সম্পাদকীয় প্রতিবেদন ও অর্থ প্রতিবেদন অনুমোদন করা হয়। পরে সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে সাধারণ সভার প্রথম পর্ব শেষ হয়।

সভাটির দ্বিতীয় পর্বে নতুন পরিচালনা কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়। শ্রী বিনীত কুমার চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ পর্বে সর্বসম্মতিক্রমে শ্রী গোপিকা শ্যাম পুরকায়স্থকে সভাপতি, শ্রী তপন চৌধুরী টুটুলকে সাধারণ সম্পাদক এবং শ্রী সৌমিত্র কুমার দাস রঞ্জনকে কোষাধ্যক্ষ মনোনীত করা হয়।

এ ছাড়া ৪ জনের জন্য কোঅপ্ট অপশন রেখে ৩১ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটির ২৭ জন সদস্যের নাম নির্বাচিত করা হয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর