বড়লেখায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ PM

বড়লেখায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৯/২০২৬ ০৫:৫৩:০৭ PM

বড়লেখায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু


মৌলভীবাজারের বড়লেখায় বাড়ির পাশে পুকুরে ডুবে সৃজয়ী দাস নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরের দিকে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের পূর্ব লঘাটি গ্রামে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

সৃজয়ী ওই গ্রামের শাওন দাসের একমাত্র কন্যা। পরিবারের সদস্যরা জানান, সোমবার বেলা ১১টার দিকে বাড়ির আঙিনায় খেলছিল শিশুটি। সে সময় তার মা রান্নাঘরে এবং বাবা শাওন দাস বাথরুমে ছিলেন।

কিছুক্ষণ পর বাথরুম থেকে বেরিয়ে মেয়েকে দেখতে না পেয়ে শাওন দাস বাড়ির আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে সৃজয়ীকে ভাসমান অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে দ্রুত তাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। আকস্মিক এ মৃত্যুতে সৃজয়ীর পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর