মৌলভীবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা ৭৩০০ টাকা
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ PM

মৌলভীবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা ৭৩০০ টাকা

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৯/২০২৬ ০৬:২৬:২০ PM

মৌলভীবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা ৭৩০০ টাকা


সড়ক পরিবহন আইন লঙ্ঘনের অভিযোগে মৌলভীবাজার শহরের বনশ্রী রোড এলাকায় পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। সোমবার (৭ সেপ্টেম্বর) পরিচালিত এসব অভিযানে মোট ৮টি মামলা করা হয়। এসব মামলায় ৭ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ জাহিদুল ইসলামের নেতৃত্বে প্রথম অভিযানটি পরিচালিত হয়। এতে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৯২(১) ধারায় ৪টি মামলা করা হয়। এসব মামলায় আদায় করা জরিমানার পরিমাণ ৪ হাজার টাকা।

একই এলাকায় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মাহফুজুল হক অমির নেতৃত্বে আরেকটি অভিযান পরিচালিত হয়। এ সময় একই আইনের ৬৬ ও ৯২(১) ধারায় আরও ৪টি মামলা করা হয়। এসব মামলায় ৩ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জেলা প্রশাসনের পৃথক দুই অভিযানে মোট ৮টি মামলায় ৭ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানের সময়ই জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, পরিবহন আইন লঙ্ঘন প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর