সিলেটে চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ PM

সিলেটে চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭/০৯/২০২৬ ০৬:০৩:০০ PM

সিলেটে চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার


সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার একটি ভাড়া বাসা থেকে পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১) নামে এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে স্বপ্নিল-২০ নম্বর বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের চিকিৎসক ছিলেন। তার স্ত্রীও পেশায় চিকিৎসক। স্থানীয় এক প্রতিবেশী নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রান্ত ও তার স্ত্রী গতকালই ওই বাসায় উঠেছিলেন। এর একদিন পরই বাসার ভেতর থেকে প্রান্তের মরদেহ উদ্ধার করা হলো।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির জানান, চিকিৎসকের মরদেহ উদ্ধারের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে দরজা ভেঙে বাসার ভেতরে প্রবেশ করে জানালার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় প্রান্তকে দেখতে পায় পুলিশ।

পরে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সোমবার বিকেলে ঘটনাস্থলের ওই বাসায় গিয়ে পরিবারের কাউকে পাওয়া যায়নি। এর আগেই মরদেহটি ওসমানী হাসপাতালের মর্গে নেওয়া হয়।

ওসি খান মুহাম্মদ মাইনুল জাকির আরও জানান, নিহতের পরিবারের কাছ থেকে জানা গেছে, প্রান্তের বোনও গত বছর আত্মহত্যার চেষ্টা করেছিলেন। পরিবারের সদস্যদের ধারণা, মানসিক সমস্যার কারণে প্রান্ত আত্মহত্যার পথ বেছে নিয়ে থাকতে পারেন।

পুলিশও প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর