জগন্নাথপুরে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ PM

জগন্নাথপুরে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৯/২০২৬ ০৭:৫৫:৫৯ PM

জগন্নাথপুরে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার


সুনামগঞ্জের জগন্নাথপুরে নিজ ঘর থেকে বাবুল মিয়া (৩৫) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর ১টার দিকে উপজেলার পাটলী ইউনিয়নের কামিনিপুর গ্রামের নতুন আগলা বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত বাবুল মিয়া কিশোরগঞ্জের তারাইল উপজেলার গজিনপুর গ্রামের দোলাল মিয়ার ছেলে। তবে দীর্ঘদিন ধরে তিনি পরিবারের সঙ্গে পাটলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চানপুর গ্রামে বসবাস করে আসছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, কামিনিপুরের যে বাড়িতে বাবুল থাকতেন সেটি মূল বসতি থেকে কিছুটা দূরে হওয়ায় সেখানে মানুষের যাতায়াত কম। সোমবার দুপুরের দিকে ওই বাড়ি থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়দের বিষয়টি নজরে আসে। পরে তারা জগন্নাথপুর থানায় খবর দেন। খবর পেয়ে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনাস্থলে যান। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে থানায় নিয়ে যায়।

স্থানীয়দের ধারণা, দুই-একদিন আগে স্ত্রী রাগ করে চলে যাওয়ার পর অভিমানে বাবুল মিয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পাটলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, ‘বাবুল মিয়ার স্ত্রী ২/৩ দিন আগে রাগ করে চলে যায় বলে শুনেছি। বাড়িটি আগলা বাড়ি (গ্রাম থেকে কিছুটা দূরে অবস্থিত) থাকায় লোকজন কম আসা যাওয়া করে। তিনি দাবি করেন, মরদেহটি দুই-একদিন আগের হবে। দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় এলাকাবাসী তা জানতে পারে এবং পুলিশকে খবর দেয়।’

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর