সিলেটে হামের উপসর্গে শিশুর মৃত্যু
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:১৮ PM

সিলেটে হামের উপসর্গে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০/০৮/২০২৬ ০৫:২১:১৯ PM

সিলেটে হামের উপসর্গে শিশুর মৃত্যু


সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হাম রোগের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত্যু শিশুটির বয়স ৮ মাস। সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শিশুটির বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়।

এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৪০ জনে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয়ের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। 

গত একদিনে নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি। তবে একই সময়ে সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে নতুন করে ১৩১ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতাল মিলিয়ে চিকিৎসাধীন রয়েছেন ৩৪৭ জন সন্দেহজনক হাম রোগী।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে মোট ৯৮৮ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ৩২০ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে সর্বোচ্চ ৩৫৭ জন রোগী শনাক্ত হয়।

জেলাভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, সন্দেহজনক হাম রোগে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সুনামগঞ্জ জেলায়, যেখানে মৃতের সংখ্যা ৫৪ জন। এরপর সিলেটে ৫০ জন, হবিগঞ্জে ১৪ জন এবং মৌলভীবাজারে ১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিশ্চিত হাম রোগে চার জেলায় মোট ১০ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর