হবিগঞ্জ মেডিকেল কলেজ হোস্টেলে দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:১৭ PM

হবিগঞ্জ মেডিকেল কলেজ হোস্টেলে দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০/০৮/২০২৬ ১২:১৯:২৭ PM

হবিগঞ্জ মেডিকেল কলেজ হোস্টেলে দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫


হবিগঞ্জ মেডিকেল কলেজ হোস্টেলে সিনিয়র-জুনিয়রসহ অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে শিক্ষার্থীদের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১৯ আগস্ট) রাতে শহরের অনন্তপুর আবাসিক এলাকায় অবস্থিত হোস্টেলে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

আহতরা হলেন- হবিগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থী তাসরিফ আহমেদ, শরীফ উদ্দিন, রায়হান রাজ, রজব সানি, ফারদিন ইফতি, সামি, রিয়াদ, আব্দুল্লাহ চৌধুরী, সামিউল আল আরিফ ও হুজাফ সৌমি প্রমুখ।

শিক্ষার্থীরা জানান, বুধবার মধ্যরাতে হোস্টেলে তাফসির ও শরীফ উদ্দিন নামে দুই শিক্ষার্থীর মধ্যে সিনিয়র ও জুনিয়র নিয়ে কথাকাটাকাটি হয়। তাদের মধ্যে পূর্ব থেকেই অভ্যন্তরীণ দ্বন্দ্ব চলে আসছিল। একপর্যায়ে তার দুই গ্রুপে বিভক্ত হয়ে লোহার রড, স্ট্যাম্পসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১৫ শিক্ষার্থী আহত হন।

আহত একটি পক্ষের দাবি, সিনিয়র জুনিয়র দ্বন্দ্ব নয়, শিবিরের কয়েকজন শিক্ষার্থী হামলা চালিয়ে ছাত্রদল সমর্থিত শিক্ষার্থীদের আহত করেছে।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর