রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:১৫ PM

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ২০/০৮/২০২৬ ০৩:৫৮:৫৯ PM

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী


রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল অনুযায়ী বৃহস্পতিবার বেলা ২টা ১০ মিনিটে ভোটগ্রহণ শুরু হয়েছে জাতীয় সংসদের অধিবেশন কক্ষে। নির্বাচনে নিজেদের ভোট দিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাষ্ট্রপতি নির্বাচনে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। বৃহস্পতিবার প্রথমে ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, এরপর ভোট দেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। তারপর প্রধানমন্ত্রী তারেক রাহমান ও  বিএনপির রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট দিয়েছেন।

শুরুতে রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনি কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ভোটের নিয়ম তুলে ধরেন। তিনি বলেন, যিনি সর্বাধিক ভোট পাবেন ওনার নাম সংসদেই জানিয়ে দেওয়া হবে। ভোট প্রদান-গণনাকালে সংসদ সদস্যরা উপস্থিত থাকতে পারবেন।

সিইসি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান অনুযায়ী সংসদ সদস্যরা ভোট দেওয়ার মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করবেন। নির্বাচনি কর্তা হিসেবে স্বাগত বক্তব্যে তিনি বলেন, এই নির্বাচনে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর