রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়ন বৈধ ঘোষণা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:২২ PM

রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়ন বৈধ ঘোষণা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬/০৮/২০২৬ ১১:৪২:২৯ AM

রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়ন বৈধ ঘোষণা


রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী এলডিপির চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার নির্বাচন কমিশন কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে নির্বাচনী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন তাঁর মনোনয়ন বৈধ ঘোষণা করেন।

ইসি সূত্রে এ তথ্য জানা গেছে, গত ১৩ আগস্ট ১১ দলীয় ঐক্যের নেতারা রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা ও সিইসির কাছে অলি আহমদের মনোনয়নপত্র জমা দেন। রাজধানীর শেরেবাংলানগরে নির্বাচন কমিশন কার্যালয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ এবং এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী মনোনয়নপত্র জমা দেন। এ সময় ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতারা ও কয়েকজন সংসদ সদস্য উপস্থিত ছিলেন।

এর আগে ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ তফসিল ঘোষণা করে জানান, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

তফসিল অনুযায়ী, একাধিক প্রার্থী থাকলে ২০ আগস্ট বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোট গ্রহণ করা হবে। রাষ্ট্রপতি নির্বাচনে নির্বাচনী কর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

ঘোষিত তফসিল অনুযায়ী, ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের সময় নির্ধারণ করা হয়েছিল। ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই, ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ২০ আগস্ট ভোট গ্রহণের দিন ধার্য করা হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় সংসদের ৩৪৯ জন সংসদ সদস্য ভোটার হিসেবে দায়িত্ব পালন করবেন।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর