ফখরুলের পদত্যাগ, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৩০ AM

ফখরুলের পদত্যাগ, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ১৩/০৮/২০২৬ ০৮:৫৮:২৫ PM

ফখরুলের পদত্যাগ, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী


রাষ্ট্রপতি পদে দলের চূড়ান্ত মনোনয়ন পেয়ে দলের মহাসচিবসহ সব ধরণের পদ থেকে পদত্যাগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী জাতীয় কাউন্সিল পর্যন্ত মহাসচিবের শুন্য পদে আপাতত ‘ভারপ্রাপ্ত মহাসচিব’ দিয়ে চালানোর সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন দলটি।

আর ভারপ্রাপ্ত মহাসচিব হয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী সচিবালয়ে দলের সিনিয়র নেতাদের নিয়ে এক বৈঠকে ও আলোচনায় রিজভী আহমেদকে এই দায়িত্ব দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বৈঠক সূত্র জানায়, বিএনপির পরবর্তী কাউন্সিল না হওয়া পর্যন্ত রুহুল কবির রিজভী দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করবেন। একইসঙ্গে তিনি দলের মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করবেন।

বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, যেহেতু মহাসচিব পদত্যাগ করে চলে গেছেন এবং এই মুহূর্তে দলের কোনো কাউন্সিল হচ্ছে না, তাই একজন ভারপ্রাপ্ত মহাসচিব দায়িত্ব গ্রহণ করবেন। তার (সাবেক মহাসচিবের) পরে জ্যেষ্ঠতার ভিত্তিতে যিনি আছেন অথবা অন্য কোনো নেতা—অর্থাৎ একজন ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পাবেন।

দলীয় গঠনতন্ত্রের নিয়ম উল্লেখ করে বিএনপির এই ভাইস চেয়ারম্যান আরও বলেন, আমাদের দলের গঠনতন্ত্র অনুযায়ী সাধারণত পার্টির চেয়ারম্যানই মহাসচিব মনোনীত করেন। পরবর্তীতে সেটি কাউন্সিলে অনুমোদন করিয়ে নেওয়া হয়। কিন্তু যেহেতু এখন কাউন্সিল হচ্ছে না, সেই হিসেবে চেয়ারম্যান যাকে মনোনীত করবেন, তিনিই আগামী কাউন্সিল হওয়া পর্যন্ত মহাসচিবের দায়িত্ব পালন করবেন।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর