সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে বিপিএইচসিডিএ নেতৃবৃন্দের মতবিনিময়
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৪৭ PM

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে বিপিএইচসিডিএ নেতৃবৃন্দের মতবিনিময়

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১০/০৮/২০২৬ ১০:২২:২০ PM

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে বিপিএইচসিডিএ নেতৃবৃন্দের মতবিনিময়


সিলেটে স্বাস্থ্যখাতের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জিয়াউর রহমান মহোদয়ের সঙ্গে মতবিনিময় বিপিএইচসিডিএ নেতৃবৃন্দ।

সোমবার সিলেটের স্বাস্থ্যসেবা খাতের সার্বিক উন্নয়ন, আধুনিকায়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন (বিপিএইচসিডিএ), সিলেট জেলা শাখার উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্তসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং বিপিএইচসিডিএ, সিলেট জেলা শাখার উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বিপিএইচসিডিএ, সিলেট জেলা শাখার উপদেষ্টা পরিষদ মাওলানা হাবিবুর রহমান ও ডা. এ কে এম আক্তারুজ্জামান, সংগঠনের বর্তমান কমিটির সভাপতি ডা. নুরুল হাসান সিদ্দিকী, সিনিয়র সহ-সভাপতি ডা. ফজলুল হক সুহেল, সাধারণ সম্পাদক ডা. আহমদ নাফী, যুগ্ম সাধারণ সম্পাদক ইমতিয়াজ মো. তাহমীদ সুলতান বাবু, কোষাধ্যক্ষ ডা. হোসেন আহমেদ ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় সিলেটের স্বাস্থ্যসেবা খাতের বর্তমান পরিস্থিতি, বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারসমূহের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, আধুনিকায়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর