হবিগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:২৭ PM

হবিগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০/০৮/২০২৬ ০৮:১৮:১৬ PM

হবিগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার


হবিগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মুফাচ্ছিরুল ইসলাম মুফতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মুফাচ্ছিরুল ইসলাম মুফতি হবিগঞ্জ পৌরসভার ধানেশ্বরবাড়ী আবাসিক এলাকার মো. রইছ মিয়ার ছেলে।

তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় সন্দিগ্ধ এবং আরও একটি মামলায় এজাহারনামীয় আসামি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার দুপুরে হবিগঞ্জ পৌরসভার প্রধান ডাকঘর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক।

পুলিশ জানায়, মুফাচ্ছিরুল ইসলাম মুফতি হবিগঞ্জ সদর থানায় দায়ের করা গত ৪ জুনের একটি সন্ত্রাসবিরোধী মামলায় তদন্তে সন্দিগ্ধ ব্যক্তি। এ ছাড়া ৮ আগস্ট হবিগঞ্জ সদর থানায় দায়ের করা অপর আরেকটি মামলার এজাহারনামীয় আসামি।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর