লালাবাজারে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:০৮ PM

লালাবাজারে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

দক্ষিণ সুরমা প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৮/২০২৬ ০২:০৬:০২ PM

লালাবাজারে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১


লালাবাজারে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। সোমবার ভোর ৫টার দিকে দক্ষিণ সুরমার লালাবাজারে কুশিয়ারা পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে। নিহতের নাম এখনো জানা যায়নি। তিনি বাসের হেলপার ছিলেন বল জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার ভোরে দক্ষিণ সুরমার লালাবাজার এলাকার কুশিয়ারা পেট্রোল পাম্পের সামনে সিলেটগামী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের হেলপার নিহত হন। দুর্ঘটনায় আরও অন্তত ৫ জন আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ওসি মো. আশরাফুজ্জামান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। আহতদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর