রাজনগরে বসতঘর থেকে চোলাই মদ উদ্ধার, নারী গ্রেপ্তার
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:২৯ AM

রাজনগরে বসতঘর থেকে চোলাই মদ উদ্ধার, নারী গ্রেপ্তার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০/০৮/২০২৬ ০৮:৩২:৪৬ PM

রাজনগরে বসতঘর থেকে চোলাই মদ উদ্ধার, নারী গ্রেপ্তার


মৌলভীবাজারের রাজনগরে ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও ৪০ লিটার মদ তৈরির উপকরণসহ বীনা ভূমিজ (৪০) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। 

সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের রাজনগর চা বাগানের ৫ নম্বর লাইন (ভূইয়া টিলা) এলাকার দীনেশ ভূমিজের স্ত্রী বীনা ভূমিজ দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ মদের ব্যবসা চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৮ সেপ্টেম্বর) রাতে রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) তাপস বণিকের নেতৃত্বে এসআই অরূপ সরকার, এএসআই জাহাঙ্গীর আলম ও এএসআই নৃপেশ চন্দ্র দেবের সমন্বয়ে গঠিত পুলিশের একটি চৌকস দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে বীনা ভূমিজের বসতঘর থেকে ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ এবং ৪০ লিটার মদ তৈরির উপকরণ জব্দ করা হয়। এসময় মাদক কারবারে জড়িত থাকার অপরাধে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ ঘটনায় রাজনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (নং-০৮) দায়ের করা হয়েছে।

রাজনগর থানার ওসি এনামুল হক চৌধুরী জানান, আমি এই থানায় সদ্য যোগদান করেছি। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান 'জিরো টলারেন্স'। কোনোভাবেই মাদক কারবারিদের ছাড় দেওয়া হবে না। আটক নারীকে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর