সুনামগঞ্জের ধোপাজান চলতি নদী থেকে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের সময় তিনটি নৌকাসহ আটজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরের দিকে তাদের আটক করা হয়। দুপুরে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জ শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অভিজিৎ ভৌমিক।
আটকরা হলেন সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের কামারটুর গ্রামের সাইফুল ইসলাম (৩৭), সুজাত মিয়া (২২), উজান সাফেলা গ্রামের রুপায়ন মিয়া (২৪), বাহাউদ্দিন মিয়া (২২), আমিনুর রহমান (২০), এরশাদ আলী (৪৫), দোলোয়ার হোসেন (২৮) ও জাকির হোসেন (২৫)।
পুলিশ জানায়, ইজারাবিহীন ধোপাজান চলতি নদী থেকে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন করা হচ্ছে খবর পেয়ে ভোরের দিকে নদীতে অভিযান চালায় পুলিশ। এসময় বালু ও পাথরবোঝাই তিনটি নৌকাসহ আটজনকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন নৌকা নিয়ে পালিয়ে যান।
সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ বলেন, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
আজকের সিলেট/এপি









