সিলেট মহানগর বিএনপির সভাপতি হিসেবে ফের দায়িত্ব পেয়েছেন নাসিম হোসাইন। দলটির কেন্দ্রীয় দপ্তর থেকে বৃহস্পতিবার এ বিষয়ে একটি বিজ্ঞপ্তিতে জারি করা হয়েছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০২৪ সালের ৪ নভেম্বে মহানগর সহ-সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীক ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। এখন থেকে নাসিম হোসাইনকে পুনরায় সিলেট মহানগর বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
এতে আরও বলা হয়, নাসিম হোসাইন এখন থেকে সিলেট মহানগর বিএনপিকে শক্তিশালী ও সুসংগঠিত করতে সর্বাত্মক ভূমিকা রাখবেন বলে দল প্রত্যাশা করে।
চিঠির অনুলিপি বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গাউছ, সহ-সাংগঠনিক সম্পাদক কলিমউদ্দিন আহমদ মিলন ও মিফতা সিদ্দিকী এবং সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরীর কাছে পাঠানো হয়েছে।
আজকের সিলেট/ জেকেএস









