সিলেট মহানগরীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ৩৮
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:২৩ PM

সিলেট মহানগরীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ৩৮

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৬/০৮/২০২৬ ০৩:২৩:৫৩ PM

সিলেট মহানগরীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ৩৮


সিলেট মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) পরিচালিত ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের পৃথক অভিযানে ৮৮টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার এসএমপি সূত্রে এ তথ্য জানানো হয়।

সূত্র জানায়, বুধবার (৫ আগস্ট) রাত ১২টা থেকে শুরু করে বৃহস্পতিবার ‍সকাল পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদককারবারি, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত ব্যক্তি এবং মেট্রোপলিটন অধ্যাদেশে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেফতার করা হয়। অভিযান চলাকালে ৪৩ পিস ইয়াবা ও ২১০ পিস ভারতীয় কম্বল উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে, ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৮৮টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে ৩৬টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের এবং ৫২টি যানবাহন আটক করা হয়েছে।

এসএমপি জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে। মহানগরীতে নিরাপদ ও অপরাধমুক্ত পরিবেশ বজায় রাখতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর