পরিচ্ছন্নতায় অন্য সিটি কর্পোরেশনের চেয়ে এগিয়ে সিলেট
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:০০ PM

পরিচ্ছন্নতায় অন্য সিটি কর্পোরেশনের চেয়ে এগিয়ে সিলেট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৬/০৮/২০২৬ ০২:৩০:১১ PM

পরিচ্ছন্নতায় অন্য সিটি কর্পোরেশনের চেয়ে এগিয়ে সিলেট


স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, দেশের অন্যান্য সিটি কর্পোরেশনের তুলনায় সিলেট অনেক বেশি পরিচ্ছন্ন। বর্জ্য ব্যবস্থাপনা, ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান এবং খাল পুনরুদ্ধারে সিলেট সিটি করপোরেশন (সিসিক) প্রশংসনীয় কাজ করছে। বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ সুরমার লালমাটিয়ায় সিসিকের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম ও সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমি সিসিকের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম এবং নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি। পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে সিসিক যেভাবে কাজ করছে, তা সত্যিই প্রশংসনীয়। ডেঙ্গু মশা নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা অভিযান, খাল পুনরুদ্ধারসহ বিভিন্ন কর্মসূচিতে সিসিক অন্য অনেক সিটি করপোরেশনের তুলনায় এগিয়ে রয়েছে। এই ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে বলে আমি আশা করি। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট স্থাপনের অগ্রগতিও পরিদর্শন করেন।

প্রতিমন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর এ উদ্যোগ বাস্তবায়িত হলে বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচিত হবে। পাশাপাশি বর্জ্য থেকে বিকল্প জ্বালানি উৎপাদনের মাধ্যমে পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা আরও শক্তিশালী হবে।

এ সময় সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) মোহাম্মদ রেজাই রাফিন সরকার, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীনসহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর