শিশু ফাহিমা হত্যা মামলায় প্রধান আসামি জাকিরের মৃত্যুদণ্ড
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৩৩ PM

শিশু ফাহিমা হত্যা মামলায় প্রধান আসামি জাকিরের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৬/০৮/২০২৬ ০১:০৮:৪০ PM

শিশু ফাহিমা হত্যা মামলায় প্রধান আসামি জাকিরের মৃত্যুদণ্ড


সিলেটে আলোচিত চার বছরের শিশু ফাহিমা আক্তারকে ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি জাকির হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ রায় ঘোষণা করেন।

 রায়ের বিষয়টি নিশ্চিত করেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. মনিরুজ্জামান।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, চার বছরের শিশু ফাহিমা হত্যা মামলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু ওবায়দা এ রায় ঘোষণা করেছেন। রায়ে প্রধান আসামিকে মৃত্যুদণ্ড এবং ৫ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে অতিরিক্ত সাজার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে মামলার অপর দুই আসামি আবুল কালাম ও জয়নাল আবেদীনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৬ মে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামের দিনমজুর রাইসুল হকের চার বছর বয়সী মেয়ে ফাহিমা আক্তার নিখোঁজ হয়। দুই দিন পর বাড়ির পাশের একটি পুকুরপাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ১১ মে ফাহিমার প্রতিবেশী জাকির হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তিনি আদালতে দেওয়া ১৬৪ ধারার জবানবন্দিতে ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে ফাহিমাকে হত্যা এবং মরদেহ গুমের চেষ্টা করার কথা স্বীকার করেন।

তদন্ত শেষে পুলিশ জাকির হোসেন ও তার দুই ভাই জয়নাল আহমদ এবং আবুল কালামের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে। অভিযোগপত্রে জাকিরের বিরুদ্ধে ধর্ষণ, হত্যা ও মরদেহ গুমের চেষ্টার অভিযোগ এবং তার দুই ভাইয়ের বিরুদ্ধে মরদেহ গুমে সহায়তার অভিযোগ আনা হয়।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর