হবিগঞ্জে পানিতে ডুবে পঞ্চম শ্রেণির ছাত্রীর মৃত্যু
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:৫৫ PM

হবিগঞ্জে পানিতে ডুবে পঞ্চম শ্রেণির ছাত্রীর মৃত্যু

সংবাদদাতা

প্রকাশিত: ১৬/০৭/২০২৬ ০৪:৫৪:৪৫ PM

হবিগঞ্জে পানিতে ডুবে পঞ্চম শ্রেণির ছাত্রীর মৃত্যু


হবিগঞ্জের সদর উপজেলায় পৈল গ্রামে পুকুরের পানিতে ডুবে ইন্দ্রা দাশ (১২) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। মৃত ইন্দ্রা দাশ লামা পৈল গ্রামের রাজমিস্ত্রি বিজয় দাশের মেয়ে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায় ইন্দ্রা। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা পুকুরেও অনেক খুজাখুজি শুরু করে। এক পর্যায়ে তাকে উদ্ধার করে দুপুরে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা বিজয় দাশ জানান, ইন্দ্রা সাঁতার জানত না। অসাবধানতাবশত সে পুকুরের পানিতে নেমে ডুবে যায়।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করেন।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর