চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে: প্রবাসী কল্যাণমন্ত্রী
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:৫৪ PM

চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে: প্রবাসী কল্যাণমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬/০৭/২০২৬ ০৪:৪৯:১২ PM

চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে: প্রবাসী কল্যাণমন্ত্রী


দুবাইয়ে শ্রমবাজার নিয়ে মিস ইনফরমেশন (ভুল তথ্য) আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। দুবাইয়ে ভিসা একস্টেনশন (মেয়াদ বৃদ্ধি) নিয়ে কুটনৈতিক চ্যানেল কাজ চলছে। সপ্তাহখানেকের মধ্যে দুবাইয়ের অবস্থান নিশ্চিত হয়ে সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে।

এমন মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

বৃহস্পতিবার দুপুরে সিলেট ইসকন মন্দিরে রথযাত্রা উৎসব উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি আরও বলেন, বিশ্বের সম্ভাব্য জায়গাতেই শ্রমবাজার উন্মুক্ত হবে।

চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন বিষয়ে মন্ত্রী বলেন, চা শ্রমিকদের মানসম্মত জীবনযাপন নিশ্চিত করতে সরকার কাজ করছে।

মন্ত্রী বলেন, চা শ্রমিকদের জন্য মানসম্মত থাকার ব্যবস্থা, পরিবারের সদস্যদের চিকিৎসাসেবা এবং সন্তানদের লেখাপড়ার সুযোগ নিশ্চিত করা প্রয়োজন। তিনি জানান, শ্রম মন্ত্রণালয়ের অধীনে থাকার সুবাদে চা শ্রমিকদের শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে তিনি কাজ করে যাবেন বলে আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, চা শ্রমিকের বিষয়টা আমরা মনে করি, তাদের মানসম্মত অবস্থান হওয়া উচিত। তাদের পরিবার-পরিজন যেন চিকিৎসা পায়, তাদের বাসস্থানের যেন সুন্দর ব্যবস্থা হয়, তাদের সন্তানদের লেখাপড়ার সুযোগ যেন থাকে।

চা শ্রমিকদের মজুরি কাঠামো তুলে ধরে আরিফুল হক চৌধুরী বলেন, শ্রমিকরা দুই ধরনের সুবিধা পেয়ে থাকেন। একদিকে সাপ্তাহিক ভিত্তিতে নগদ মজুরি, অন্যদিকে বাগান থেকে বাসস্থান, রেশন ও চিকিৎসা সুবিধা। এছাড়া পরিবারের কোনো সদস্য কাজ ছেড়ে দিলে বা অসুস্থ হয়ে পড়লে পরিবারের অন্য কোনো সদস্যকে একই প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার রীতি চালু আছে বলেও জানান তিনি। এটি চা বাগানের দীর্ঘদিনের একটি প্রথা, যা অন্য কোনো খাতে দেখা যায় না বলে মন্তব্য করেন মন্ত্রী।

প্রতি তিন বছর অন্তর মালিকপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে মজুরি পুনর্নির্ধারণ করা হয় বলেও তিনি উল্লেখ করেন।

সাম্প্রতিক ঈদুল ফিতর ও ঈদুল আযহায় প্রতিটি চা শ্রমিক তাদের প্রাপ্য উৎসব ভাতা পেয়েছেন দাবি করে মন্ত্রী বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার মাত্র পাঁচ মাসের মধ্যেই শ্রমিকবান্ধব মনোভাবের প্রমাণ দিয়েছে। তিনি বলেন, শ্রমিকদের প্রতি দায়িত্বশীলতা প্রদর্শন করাই এই সরকারের অঙ্গীকার।

এরআগে মন্ত্রী ইসকনের রথযাত্রার উদ্বোধন করেন। এসময় সিসিক প্রশাসক কাইয়ুম চৌধুরীসহ অতিথিরা উপস্থিত ছিলেন।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর