সীমান্তে বন্যাদুর্গত মানুষকে বিজিবির ফ্রি চিকিৎসা ও ওষুধ বিতরণ
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৯:৪৭ PM

সীমান্তে বন্যাদুর্গত মানুষকে বিজিবির ফ্রি চিকিৎসা ও ওষুধ বিতরণ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩/০৭/২০২৬ ০৮:১৯:৪২ PM

সীমান্তে বন্যাদুর্গত মানুষকে বিজিবির ফ্রি চিকিৎসা ও ওষুধ বিতরণ


সুনামগঞ্জে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত সীমান্তবর্তী অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার দুপুর সাড়ে ১২টা থেকে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) তাহিরপুর উপজেলার লাউরগড় এলাকায় একটি বিনামূল্যে মেডিকেল ক্যাম্প পরিচালনা করে। ক্যাম্পে স্থানীয় প্রায় ৫ শতাধিক নারী-পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয় এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা দেন বিজিবি সিলেটের ভারপ্রাপ্ত সেক্টর মেডিকেল অফিসার মেজর চৌধুরী ইমরান মাহমুদ এবং তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. নাজমুল আরেফিন।

বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবিক দায়িত্ববোধ থেকে প্রাকৃতিক দুর্যোগ, দুর্যোগ-পরবর্তী সংকট এবং জরুরি পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বাহিনীটি। এরই অংশ হিসেবে বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত সীমান্তবর্তী মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, বিজিবি সীমান্ত সুরক্ষা, অনুপ্রবেশ ও চোরাচালান দমনের পাশাপাশি দেশের যে কোনো জরুরি পরিস্থিতি ও প্রাকৃতিক দুর্যোগে অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে এ ধরনের মানবিক ও জনসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখবে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর