সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন আব্দুল্লাহ আল মামুন
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৬:২৮ PM

সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন আব্দুল্লাহ আল মামুন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩/০৭/২০২৬ ০৪:০৯:৪৩ PM

সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন আব্দুল্লাহ আল মামুন


দীর্ঘ জল্পনা-কল্পনা আর একের পর এক রদবদলের পালা শেষে অবশেষে স্থায়িত্ব পেল সিলেটের জেলা প্রশাসকের চেয়ার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ আল মামুন সোমবার সকাল ১০টায় সিলেট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে বুঝে নিয়েছেন। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকারী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) পিংকি সাহার কাছ থেকে তিনি এই দায়িত্বভার গ্রহণ করেন।

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাঈদা পারভীন বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার সকাল ১০ টায় নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন দায়িত্ব গ্রহণ করেছেন। স্যার বর্তমানে সকল কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে সভায় আছেন।

এর গত ২১ জুন ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহারের পর থেকে মাত্র ১৮ দিনের মধ্যে কুমিল্লার ডিসি মু. রেজা হাসানকে সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলেও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পরই জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশে তাকে ফিরে যেতে হয় এবং পরবর্তীতে তাকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়। সবশেষ গত ৯ জুলাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ আল মামুনকে সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগের সিদ্ধান্ত আসে, আর চার দিনের মাথায় সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন।

সিলেটের সাবেক জেলা প্রশাসক মো. সারওয়ার আলম তার দায়িত্ব পালনকালে একাধিক ইস্যুতে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেন। পাথর লুটপাট কাণ্ডের সময় তিনি সিলেটে যোগদান করেন এবং এরপর কয়েক লক্ষ ঘনফুট সাদাপাথর প্রতিস্থাপনের উদ্যোগ নেন। এছাড়া হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরাণ (রহ.)-এর মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি আনার তার উদ্যোগ দেশজুড়ে ব্যাপক সাড়া ফেলে।

গত ১২ জুন দুই মাজার পরিদর্শন করে আয়-ব্যয়ের ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনার ঘোষণা দেন তিনি। এর ধারাবাহিকতায় ১৮ জুন মাজারের পুরোনো দানবাক্স সিলগালা করে নতুন দানবাক্স স্থাপন করা হয় এবং বহু বছরের ঐতিহ্যবাহী তিনটি দানের ডেগও সিলগালা করা হয়। এই উদ্যোগ নিয়ে জনমনে তৈরি হয় মিশ্র প্রতিক্রিয়া একদল একে স্বাগত জানালেও অন্য একটি অংশ প্রশাসনের মাধ্যমে দান ব্যবস্থাপনায় হস্তক্ষেপের অভিযোগ তুলে সমালোচনা করেন।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর