হাসপাতাল থেকে ঢাকার বাসায় বিএনপি নেতা শামীম, সিলেট ফিরছেন শুক্রবার
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৯:০৯ PM

হাসপাতাল থেকে ঢাকার বাসায় বিএনপি নেতা শামীম, সিলেট ফিরছেন শুক্রবার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮/০৭/২০২৬ ০৬:৫৮:০৩ PM

হাসপাতাল থেকে ঢাকার বাসায় বিএনপি নেতা শামীম, সিলেট ফিরছেন শুক্রবার


সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। চিকিৎসা শেষে বুধবার তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।

বাসায় ফেরার পর তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন ও অসুস্থতার সময় যারা খোঁজ-খবর নিয়েছেন, দোয়া করেছেন ও পাশে ছিলেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শামীম আহমদ সিলেটসহ দেশবাসীর কাছে নিজের দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য দোয়া কামনা করে বলেন, মহান আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানীতে দীর্ঘ চিকিৎসা শেষে আজ হাসপাতাল থেকে ঢাকার বাসায় ফিরেছি।

তিনি বলেন, আমার এই অসুস্থতাকালীন সময়ে মন্ত্রীপরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ অনেকেই হাসপাতালে এসে, ফোনে ও বিভিন্ন মাধ্যমে খোঁজখবর নিয়েছেন, আমার সুস্থতার জন্য দোয়া মাহফিল করেছেন। 

সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, সত্যি বলতে, আমি অসুস্থ না হলে হয়তো বা কোনদিনই জানতে পারতাম না যে আপনারা আমাকে এভাবে নিঃস্বার্থ ভালোবাসেন। আপনাদের এই ভালোবাসার ঋণ কোন দিনই শোধ করতে পারব না।

ডাক্তারের পরামর্শ অনুযায়ী আরো দুই দিন ঢাকার বাসায় বিশ্রামে থাকব। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী শুক্রবার সিলেটে ফিরব ইনশাআল্লাহ।

পরিশেষে আবারও আপনাদের কাছে দোয়া চাই, যেন দ্রুত সময়ের মধ্যে আপনাদের মাঝে স্বাভাবিক ভাবে ফিরতে পারি।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর