যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনে ২৫ বাঙ্গালী নারীর ব্রিটেন জয়
সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৫৯ PM

যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনে ২৫ বাঙ্গালী নারীর ব্রিটেন জয়

.

প্রকাশিত: ২৫/০৫/২০২৬ ১০:০৩:৩৬ AM

যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনে ২৫ বাঙ্গালী নারীর ব্রিটেন জয়


মতিয়ার চৌধুরী, লন্ডন (যুক্তরাজ্য) থেকে : ব্রিটিশ রাজনীতিতে পুরুষদের পাশাপাশি বাঙ্গালী নারীদের অংশগ্রহণ ক্রমেই বাড়ছে। সাম্প্রতিক বছরগুলোতে ইতিবাচক অগ্রগতি লক্ষনীয়। ব্রিটেনের স্থানীয় সরকার নির্বাচনে ব্রিটিশ-বাঙ্গালী নারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণ ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটিতে নতুন আশার আলো জাগিয়েছে। বৃহস্পতিবার ৭ মে ২০২৬-এ অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে কয়েকটি কাউন্সিল থেকে শতাধিক বাঙালি নারী বিভিন্ন দল থেকে প্রার্থী হয়ে ছিলেন।

এর মধ্যে ২৫জন বিজয়ী হয়েছন। এদের মধ্য থেকে কেউ পূনরায় নির্বাচিত হয়েছেন আর কেউবা নতুন করে বিজয়ী হয়েছেন।  বিগত বছরগুলোতে যে অগ্রগতি সাধিত হয়েছে, তা প্রত্যক্ষ করা সত্যিই অনুপ্রেরণাদায়ক।

২০২৬ সালে নির্বাচিত ব্রিটিশ-বাংলাদেশী নারী কাউন্সিলরগণ

কাউন্সিলর সৈয়দা চৌধুরী
লেবারপার্টি, লন্ডন বরো অফ রেডব্রিজ কাউন্সিল নির্বাচিত হয়ে  ডেপুটি মেয়রের দায়িত্ব পেয়েছেন।

কাউন্সিলর জ্যোৎস্না ইসলাম
লেবার পার্টি , রেডব্রিজ কাউন্সিল (ইতপূর্বে তিনি এই বারার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন)।

কাউন্সিলর সৈয়দা ফেরদৌস পাশা কলি
লেবারপার্টি, রেডব্রিজ কাউন্সিল থেকে প্রথম বারের মতো নির্বাচিত হয়েছেন তিনি একজন সাংবাদিকও।

কাউন্সিলর সৈয়দা সাইমা আহমেদ
লেবার পার্টি , রেডব্রিজ কাউন্সিল (ইতপূর্বে তিনি এই কাউন্সিলের আবাসন ও গৃহহীনতা বিষয়ক ক্যাবিনেট মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেছেন)।

কাউন্সিলর নূর জাহান বেগম
স্বতন্ত্র, রেডব্রিজ  কাউন্সিল।

কাউন্সিলর অজন্তা দেব রায়
লেবার পার্টি , বার্কিং ও ড্যাগেনহ্যাম তিনি এনিয়ে দ্বিতীয় বার নির্বাচিত হলেন (স্ট্যান্ডার্ডস কমিটির চেয়ার হিসেবে নির্বাচিত)।

কাউন্সিলার রহিমা রহমান
লেবার পার্টি , নিউহ্যাম  কাউন্সিল (ইতপূর্বে  তিনি এই কাউন্সিরেল চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবং প্রথম নাগরিক হিসাবে দায়িত্ব পালন করেছেন)।

কাউন্সিলার  সালেমা খাতুন
লেবার পার্টি , নিউহ্যাম কাউন্সিল।

সিএলআর শান্তু ফেরদৌস
লেবার পার্টি , নিউহ্যাম কাউন্সিল।

সিএলআর নাসরীন শামীমা
নিউহ্যাম ইন্ডিপেন্ডেন্ট নিউহ্যাম কাউন্সিল, প্রথমবার নির্বাচিত।

সিএলআর বেগম সাহেরা
নিউহ্যাম ইন্ডিপেন্ডেন্টস, প্রথম বারের মাতো নির্বাচিত  নিউহ্যাম কাউন্সিল।

কাউন্সিলার রুমানা লিজা
নিউহ্যাম ইন্ডিপেন্ডেন্টস প্রথম বারের মতো নির্বাচিত নিউহ্যাম কাউন্সিল।

কাউন্সিলার ফেরদৌসী হেনা চৌধুরী
লেবার, ওয়ার্থিং, ওয়েস্ট সাসেক্স কাউন্টি কাউন্সিল ( ইতপূর্বে তিনি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সম্প্রতি কমিউনিটি সাপোর্ট, ফায়ার অ্যান্ড রেসকিউ বিষয়ক কেবিনেট  সদস্যের উপদেষ্টা নিযুক্ত হন।

সমতা খাতুন
লেবারপার্টি , ক্যামডেন কাউন্সিল  (ইতপূর্বে তিনি ক্যামডেনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন)।

সিএলআর শাহানিয়া চৌধুরী
লেবার পার্টি , হ্যারো কাউন্সিল।

কাউন্সিলর রওশন আরা
লেবার, রামসগেট।

কাউন্সিলর আমিনা আলী
লেবার পার্টি , টাওয়ার হ্যামলেটস,  কাউন্সিল প্রথমবারের মতো নির্বাচিত।

কাউন্সিলর সাবিনা আখতার
অ্যাসপায়ার, স্টেপনি গ্রিন ওয়ার্ড টাওয়ারহ্যামলেটস (স্বাস্থ্য, কল্যাণ ও সামাজিক সেবা বিষয়ক ক্যাবিনেট সদস্য এর আগে তিনি লেবার দল থেকে বিজয়ী হয়েছিলেন)।

কাউন্সিলর শেনালি মিয়া
অ্যাসপায়ার, সেন্ট ডানস্টানস ওয়ার্ড  টাওয়ারহ্যামলেটস(কর্মসংস্থান, উদ্যোগ, দক্ষতা ও প্রবৃদ্ধি বিষয়ক ক্যাবিনেট সদস্য)।

কাউন্সিলর মিনারা খাতুন
অ্যাসপায়ার, ব্ল্যাকওয়াল ও কিউবিট টাউন ওয়ার্ড টাওয়ারহ্যামলেটস কাউন্সিল (অবসর, সংস্কৃতি ও পর্যটন বিষয়ক ক্যাবিনেট সদস্য)।

কাউন্সিলর হালিমা ইসলাম
অ্যাসপায়ার, বেথনাল গ্রিন ইস্ট ওয়ার্ড  টাওয়ারহ্যামলেটস কাউন্সিল (ওভারভিউ ও স্ক্রুটিনি কমিটির চেয়ার)।

কাউন্সিলর রুজি খানম
অ্যাসপায়ার, মাইল এন্ড ওয়ার্ড  টাওয়ারহ্যামলেটস কাউন্সিল(ডেপুটি ক্যাবিনেট সদস্য)।

রাবিনা খান
লিবারেল ডেমোক্র্যাট পার্টি , টাওয়ার হ্যামলেটস (পূর্বে মেয়র লুৎফুর রহমানের প্রশাসনে হাউজিং লিড হিসেবে দায়িত্ব পালন করেছেন)।

রাশেদা বেগম
লেবার পার্টি , অ্যাস্টন ওয়ার্ড, বার্মিংহাম।

মুমতাজ হুসেন
লিবারেল ডেমক্রেট , নিউটন ওয়ার্ড, বার্মিংহাম।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর