দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটিকে সিলেট অনলাইন প্রেসক্লাবের অভিনন্দন
শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:৫৬ PM

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটিকে সিলেট অনলাইন প্রেসক্লাবের অভিনন্দন

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০৯/০৫/২০২৬ ০৫:১৯:৫২ PM

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটিকে সিলেট অনলাইন প্রেসক্লাবের অভিনন্দন

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সানোয়ার আলী সহ নতুন কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছে সিলেট অনলাইন প্রেসক্লাব।

শনিবার গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল ও সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার এ অভিনন্দন জানান।

অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি ও ক্লাবের সদস্যগণ দেশ ও গণমানুষের কল্যাণে অগ্রণী ভূমিকা রাখবেন। একই সাথে সাংবাদিকতার বিকাশ ও গণমাধ্যমকর্মীদের অধিকার প্রতিষ্ঠায় তারা কাজ করবেন।

অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সফলতা কামনা করেন।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে

মহানগর