এমসি কলেজ গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৩৫ PM

সভাপতি অরুন চন্দ্র পাল ও সম্পাদক সাহিদুল হক সোহেল

এমসি কলেজ গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০৪/০৪/২০২৬ ১১:১২:৩৭ PM

এমসি কলেজ গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন


মুরারিচাঁদ(এমসি) কলেজ গণিত অ্যালামনাই এসোসিয়েশন এর আহবায়ক প্রফেসর অরুন চন্দ্র পাল এর সভাপতিত্বে এবং সদস্য সচিব দিলীপ চন্দ্র রায় এর সঞ্চালনায় শনিবার নগরীর এক অভিজাত রেস্টুরেন্টে ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে গণিত এলামনাই এসোসিয়েশন এর বিভিন্ন ব্যাচের সদস্যের প্রাণবন্ত উপস্থিতিতে এবং সর্বসম্মতিক্রমে কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি হিসেবে প্রফেসর অরুন চন্দ্র পালকে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ সাহিদুল হক সোহেল কে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়। 

অন্যান্যদের মধ্যে সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাখাওয়াত হোসেন এবং কোষাধ্যক্ষ হিসেবে দীপংকর দেবকে নির্বাচিত করা হয়। এই কমিটি সকল ব্যাচের অ্যালামনাই সদস্যের সম্পৃক্ততায় স্বল্প সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।  

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণিত বিভাগের প্রাক্তন শিক্ষক এবং প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ড. মো. নজরুল হক চৌধুরী, বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর তপতী চৌধুরী, সহযোগী অধ্যাপক মো. কামরুজ্জামান আলমগীর, সহযোগী অধ্যাপক সাগর বিশ্বাস উপস্থিত ছিলেন।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর