যে কারণে ইফতার-সেহেরিতে খেজুর খাবেন
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫৯ PM

যে কারণে ইফতার-সেহেরিতে খেজুর খাবেন

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ২৮/০২/২০২৬ ১১:০১:৫১ AM

যে কারণে ইফতার-সেহেরিতে খেজুর খাবেন


রমজান মাসে ইফতারে খেজুর রাখা একটি প্রচলিত প্রথা। খেজুর সুস্বাদু হওয়ায় শুধু মুখের রসনা নয়, শরীরের জন্যও খুবই উপকারী। এতে প্রচুর ভিটামিন ও মিনারেল আছে, যেমন কপার, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন।

পুষ্টিবিদরা বলছেন, সারাদিন রোজা রাখার পর খেজুর শরীরকে দ্রুত শক্তি যোগ করতে সাহায্য করে। নিয়মিত খেজুর খেলে দিনের ক্লান্তিভাব অনেকটাই কমে এবং কর্মক্ষমতা বজায় থাকে।

এ ছাড়া খেজুর হজমে সহায়ক, হাড় ও হৃৎপিণ্ডের জন্য উপকারী এবং রক্তস্বল্পতা কমাতে সাহায্য করে। তাই রোজা থাকাকালীন ইফতারে বা সেহরিতে ২-৩টি খেজুর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

খেজুর, প্রাকৃতিক শক্তির উৎস, যা শরীরকে সতেজ ও শক্তিশালী রাখে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর