সিলেট অনলাইন প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটিকে নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের শুভেচ্ছা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫৮ PM

সিলেট অনলাইন প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটিকে নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের শুভেচ্ছা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭/০২/২০২৬ ১২:৫৩:৩১ AM

সিলেট অনলাইন প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটিকে নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের শুভেচ্ছা


নবগঠিত সিলেট অনলাইন প্রেসক্লাবের কার্যকরি কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি মিজান মোহাম্মদ ও সাধারণ সম্পাদক মো. ফাহাদ আহমদ।

এক শুভেচ্ছা বার্তায় তারা বলেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের নতুন নেতৃত্ব অনলাইন সাংবাদিকতার মানোন্নয়ন, পেশাগত ঐক্য এবং ডিজিটাল মিডিয়ার বিশ্বাসযোগ্যতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে- এমনটাই আমাদের প্রত্যাশা।

তারা আরও বলেন, বর্তমান সময়ে অনলাইন গণমাধ্যম তথ্যপ্রবাহের অন্যতম প্রধান মাধ্যম। এই ক্ষেত্রকে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ রাখার জন্য সংগঠিত সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত জরুরি। সিলেট অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃত্ব সেই দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করবে বলে আমরা আশাবাদী।

শুভেচ্ছা বার্তায় নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতি, দৈনিক আলোকিত সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ গোলজার আহমদ হেলাল এবং সাধারণ সম্পাদক বিজয় টিভির সিলেট প্রতিনিধি এম. সাইফুর রহমান তালুকদার সহ পুরো কমিটির প্রতি শুভকামনা জানানো হয় এবং ভবিষ্যতে দুই সংগঠনের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও পেশাগত সম্পর্ক আরও দৃঢ় হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করা হয়।

আজকের সিলেট/ মিমো

সিলেটজুড়ে


মহানগর