মধ্যনগরে নৌকাডুবিতে বৃদ্ধার মৃত্যু
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:৪৬ AM

মধ্যনগরে নৌকাডুবিতে বৃদ্ধার মৃত্যু

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৭/২০২৫ ০৪:০১:০০ PM

মধ্যনগরে নৌকাডুবিতে বৃদ্ধার মৃত্যু


সুনামগঞ্জের মধ্যনগরে নৌকাডুবে শামছুন্নাহার (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহত শামছুন্নাহার পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলার দুল্লবপুর গ্রামের মৃত আজিজ মিয়ার স্ত্রী।

শুক্রবার সকাল ১১টার দিকে মধ্যনগর-পিঁপড়াকান্দা সড়কে ছোট ব্রিজের নিচে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জেলা ধর্মপাশা উপজেলার নৌকাঘাট থেকে ২৫ জন যাত্রী নিয়ে স্রোতের বিপরীতে মধ্যনগর উপজেলার দিকে যাওয়ার পথে পিঁপড়াকান্দা ব্রিজের কাছে শালদীঘা হাওরে এসে নৌকাটি ডুবে যায়। এতে নৌকায় থাকা সবাই সাঁতার কেটে পাড়ে উঠলেও নিখোঁজ হন শামসুর নাহার। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে তার লাশ উদ্ধার করে।

খোঁজ নিয়ে জানা গেছে, ডুবে যাওয়া নৌকাটি সকালে আবিদনগর তেলিগাও থেকে আনুমানিক ৩০-৩৫ জন যাত্রী নিয়ে মধ্যনগরের উদ্দেশ্যে ছেড়ে আসে। এসময় মধ্যনগর-পিঁপড়াকান্দা সড়কে ছোট ব্রিজের নিচে প্রবাহমান স্রোতের পানিতে নৌকাটি ডুবে যায়। এসময় সবাই সাতরে তীরে উঠতে পারলেও নৌকার ভেতরে থাকা যাত্রীদের শামছুন্নাহার বের হতে না পারায় নৌকাসহ পানিতে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন নৌকা থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করেন।

মধ্যনগর থানার ওসি মনিবুর রহমান বলেন, মধ্যনগরের শালদীঘা হাওরে যাত্রীবাহী নৌকা ডুবির ঘটনা ঘটেছে। নৌকায় প্রায় ২৫ থেকে ৩০ জন যাত্রী ছিলেন। তবে সবাই সাঁতার কেটে পাড়ে উঠলেও এক নারীর পানিতে ডুবে মৃত্যু হয়।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর