পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে সুনামগঞ্জের শান্তিগঞ্জে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ আয়োজন করা হয়।
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আতাউর রহমান।
আলোচনা সভায় বক্তব্য দেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুম আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান, শিক্ষক আব্দুর রাজ্জাক, হাজী আক্রম আলী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ইলিয়াস আহমদ, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির এবং আমরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মামুনুর রশিদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাজী আক্রম আলী দাখিল মাদ্রাসার সুপার রফিকুল ইসলাম, ফায়ার সার্ভিসের টিম লিডার আলমগীর হোসেন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল হক, সদস্য দিলীপ কুমার দাস ও আবিদ উদ্দিন, উপজেলা নাজির আবু বক্কর, থানার এএসআই হাবিবুর রহমান এবং কনস্টেবল সুজন আহমদ।
এ ছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মাদ্রাসা ও মসজিদের শিক্ষক, ইমাম এবং মুয়াজ্জিনরাও অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা পর্ব শেষে দেশ ও জাতির পাশাপাশি মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
আজকের সিলেট/ জেকেএস
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি 








