যুবলীগ নেতা রনজিত চৌধুরী গ্রেফতার
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:১৯ PM

যুবলীগ নেতা রনজিত চৌধুরী গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৮/২০২৬ ০৭:৩৫:২৫ PM

যুবলীগ নেতা রনজিত চৌধুরী গ্রেফতার


সুনামগঞ্জ জেলা যুবলীগের সদস্য ও বিশ্বম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান রনজিত চৌধুরী রাজনকে গ্রেফতার করা হয়েছে। 

গত মঙ্গলবার রাতে সুনামগঞ্জ সদর হাসপাতাল থেকে ছাত্রদলের নেতাকর্মীরা তাকে ধরে পুলিশে দিয়েছে। 

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। 

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্রজনতার ওপর হামলা মামলার আসামি যুবলীগ নেতা রনজিত চৌধুরী রাজন। তিনি সরাসরি সুনামগঞ্জের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ছাত্রজনতার ওপর হামলা করেন বলে অভিযোগ রয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তিনি পলাতক রয়েছেন।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর