সিলেটে শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৪৭ PM

সিলেটে শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬/০৮/২০২৬ ০২:০২:২৯ PM

সিলেটে শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী


সিলেট সফরে এসে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহের। বুধবার দুপুরে তিনি মাজার প্রাঙ্গণে পৌঁছে জিয়ারত শেষে পুরো প্রাঙ্গণ ঘুরে দেখেন।

এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। মাজার জিয়ারতকালে আরও উপস্থিত ছিলেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী এবং সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী।

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী জানান, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহের সিলেটে আসায় হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন। পরে তিনি মাজার প্রাঙ্গণের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।

তিনি আরও জানান, মাজারের উন্নয়ন নিয়ে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের পরিকল্পনাগুলোও মন্ত্রী জাকারিয়া তাহেরকে অবহিত করা হয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর