মালনীছড়ায় উদ্ধারকৃত খাস জমিতে বৃক্ষরোপণ
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:৪৬ AM

মালনীছড়ায় উদ্ধারকৃত খাস জমিতে বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮/০৭/২০২৫ ০১:৪৩:০৯ PM

মালনীছড়ায় উদ্ধারকৃত খাস জমিতে বৃক্ষরোপণ


শহরতলীর মালনীছড়ায় উদ্ধারকৃত খাস জমিতে বৃক্ষরোপণ করেছে জেলা প্রশাসন। এর মাধ্যমে তিনি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

শুক্রবার সকালে মালনীছড়া ২য় খন্ড মৌজায় ৬৯ নং জেএলএর ১ নং খতিয়ানের ১০ নং দাগে উদ্ধারকৃত খাস জমির ২.৮৪ একর জমিতে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।

বৃক্ষরোপনকালে উপস্থিত ছিলেন- সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আনোয়ার উজ জামান, সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াৎ, জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব শাখা, জেলা ব্র্যান্ডিং ও পর্যটন সেল) মাহমুদ আশিক কবির, সিলেট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর  রশীদ,সিলেট সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ প্রমুখ।

উল্লেখ্য, উদ্ধারকৃত ভূমিতে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ দেড় হাজার বৃক্ষ রোপণ করা হবে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর