জাতীয় রাজস্ব বোর্ড কর্মকর্তা কর্মচারী এবং শ্রমিকদের আন্দোলনের ফলে সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে।
শনিবার থেকে এ স্থলবন্দরের আমদানি রপ্তানি বন্ধ হয় বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। রোববারও আমদানি রফতানি হয়নি। এদিকে এনবিআরের শার্টডাউন কর্মসূচি প্রত্যাহার হলেও সোমবার সকাল থেকেই শুরু হয়েছে শ্রমিক ধর্মঘট। তবে, এ স্থলবন্দর দিয়ে যাত্রীসেবা অব্যাহত রয়েছে বলে জানা যায়।
জানা যায়, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগসহ সংস্কারের দাবিতে বেশকিছুদিন ধরে আন্দোলন চলেছিলো। আর সোমবার সকাল থেকে সিলেটের সকল কোয়ারি খোলে দেয়ার দাবিতে আন্দোলন শুরু করেছে শ্রমিকরা।
সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, তামাবিল স্থলবন্দর দিয়ে চুনাপাথর ও মিথানল আমদানি হয়ে থাকে। পাশাপাশি, কিছু প্লাস্টিকজাত ও ঔষধ ভারতে রপ্তানি হয়।
তামাবিল স্থল বন্দরের এক কর্মকর্তারা নাম প্রকাশ না করে জানান, আমদানি রফতানি দুদিন ধরে বন্ধ রয়েছে ।
এদিকে, রোববার রাতে এনবিআর কর্মকর্তা-কর্মচারীদেন চলমান আন্দোলন প্রত্যাহার করা হয়েছে। রাত সাড়ে নয়টার দিকে এই ঘোষণা দেওয়া হয়। এর ফলে গত কয়েক দিন ধরে চলমান আন্দোলন কর্মসূচি আপাতত শেষ হলো।
আজকের সিলেট/ডি/এসটি









