অধিনায়কত্ব হারালেন সাকিব, নতুন অধিনায়ক শান্ত
রবিবার, ১৭ মে ২০২৬, ১০:২৩ AM

অধিনায়কত্ব হারালেন সাকিব, নতুন অধিনায়ক শান্ত

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১২/০২/২০২৪ ০৯:২৫:১৮ PM

অধিনায়কত্ব হারালেন সাকিব, নতুন অধিনায়ক শান্ত


গত বছর বিশ্বকাপের আগে জাতীয় দল থেকে তামিম ইকবাল বাদ পড়ার পর থেকে নানা নাটকীয়তার জন্ম নেয় বাংলাদেশ ক্রিকেটে। বিশ্বকাপের বিমানে উঠার আগে জানিয়েছিলেন তিনি আর অধিনায়কত্ব করবেন না। এরপর বিশ্বকাপ শেষ হলেও বিভিন্ন ব্যস্ততায় কোনো সিদ্ধান্ত নেয়নি বিসিবি। অবশেষে বাংলাদেশ ক্রিকেটের অধিনায়ক নির্ধারণ করা হয়েছে।

সোমবার মিরপুরে বোর্ড সভায় বসেছিল বিসিবি। যেখানে নাজমুল হাসান শান্তকে তিন ফরম্যাটের অধিনায়ক ঘোষণা করেছে বিসিবি।

এতে তিন ফরম্যাটে থেকে অধিনায়কত্ব হারালেন সাকিব আল হাসান।তিন সংস্করণেই বাংলাদেশের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। নতুন প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়েছেন সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের সভা শেষে এ কথা জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

২০১৭ সালের এপ্রিলে সাকিব আল হাসানকে টি-টোয়েন্টির দায়িত্ব দিয়ে তিন ফরম্যাটে তিন অধিনায়কের যুগে প্রবেশ করেছিল বাংলাদেশ। এর প্রায় ৬ বছর পর গত আগস্টে সেই সাকিবের হাত ধরেই তিন ফরম্যাটে এক অধিনায়ক তত্ত্বে ফিরে যায় বাংলাদেশ। এবার এক সঙ্গে তিন ফরম্যাট থেকে দায়িত্ব ছাড়ায় সাকিবের নেতৃত্ব অধ্যায়ের ইতি ঘটলো। আর নতুন করে তিন সংস্করণে দায়িত্ব পেয়েছেন শান্ত।

এর আগে গত ওয়ানডে বিশ্বকাপে খেলতে ভারতে যাওয়ার আগেই সাকিব জানিয়েছিলেন, আসর শেষে আর একদিনও অধিনায়কত্ব করতে চান না। এরপর বিশ্বকাপের ব্যর্থ মিশন শেষে বাংলাদেশ দ্বিপাক্ষিক সিরিজ খেললেও চোটের কারণে সেখানে ছিলেন না এই অলরাউন্ডার।

সাকিবের অনুপস্থিতিতে দেশ ও দেশের বাইরে নিউজিল্যান্ড সিরিজে তিন ফরম্যাটেই বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন শান্ত। অন্তবর্তীকালীন অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করলেও তার নেতৃত্ব বেশ প্রশংসিত হয়েছিল। তাই এবার পাকাপাকিভাবে নেতৃত্ব পেলেন।

এখন পর্যন্ত সব সংস্করণ মিলিয়ে বাংলাদেশকে ১১ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন শান্ত। সাদা পোশাকে তার অধিনায়কত্বে ২ ম্যাচে একটিতে জয় পেয়েছে বাংলাদেশ। ওয়ানডেতে শান্তর নেতৃত্বে ৬ ম্যাচ খেলে ৫ ম্যাচেই হেরেছে। বিপরীতে একটি ম্যাচে জয় পেয়েছে টাইগাররা। আর টি-টোয়েন্টিতে ৩ ম্যাচে ১ জয় ও ১ হার অধিনায়ক শান্তর। অপর একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর